আগামীতে ৪ কোটি প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

আগামীতে ৪ কোটি প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

আগামীতে দেশের ৪ কোটি প্রান্তিক পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

তারেক রহমান বলেন, বাংলাদেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”-এই দর্শনে ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে গত ১০ মার্চ দেশের ১৩টি জেলা এবং ৩টি সিটি কর্পোরেশনে ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আগামীতে দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। আশা করছি, সংসদ সদস্যের নির্বাচনী এলাকা নোয়াখালী-১ (চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলা) সংসদীয় আসনের দরিদ্র পরিবারের নারী সদস্যদের স্বল্পতম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

baschu

২ মাস আগে

Good job

Ashraful Alam

২ মাস আগে

৪ কোটি পরিবার অর্থাৎ বছরে 1.2 ট্রিলিয়ন, বাংলায় একে বলা যায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা। বাংলাদেশের মোট পরিবার (হাউজহোল্ড)ই প্রায় ৪–৪.৫ কোটি এর মতো। তাই সবগুলোই প্রান্তিক হওয়া বাস্তবসম্মত না। যদি ৪ কোটি ধরে হিসাব করি, তাহলে সেটা পুরো দেশের সব পরিবার ধরে হিসাব হয়ে যাবে প্রায়। সরকারি তথ্যমতে প্রান্তিক Bangladesh Bureau of Statistics এর Population and Housing Census 2022 অনুযায়ী—মোট হাউজহোল্ড = 4,10,10,051 (≈ ৪.১ কোটি) সর্বশেষ অফিসিয়াল। আপডেটেড ধারণা (বর্তমান) → ৪–৪.৫ কোটি, ধরে নিলাম কোটি। ২০১৬-২২ তথ্যমতে প্রান্তিক পরিবার ≈ ২০%–৩০% বলা হয় (আনুমানিক রেঞ্জ)।

Hori

২ মাস আগে

রেমিট্যান্স এর টাকা গুলো খাওয়ার পায়তারা চলছে। এছাড়া আর কোথা থেকে টাকা আসবে

A N M Habibullah

২ মাস আগে

দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। নাগরিকদের সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত করার লক্ষে বিতরণ ক্রিত এই অর্থ দেশের অর্থনীতিতে টেকসই ভুমিকা রাখবে ইনসাহ্আ‌ল্লাহ্‌।

মন্তব্য করুন