পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান রিলেশন্স টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের দুই শাটলার সিফাত উল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়। ইসলামাবাদে অনুষ্ঠিত পুরুষ দ্বৈতের ফাইনালে তারা নেপালের জুটিকে ২-১ সেটে হারিয়ে এই পদক জেতেন। প্রতিযোগিতার শুরু থেকেই দু’জন ছিলেন দুর্দান্ত ছন্দে। নিজেদের বিভাগে ধারাবাহিক জয় তুলে নিয়ে তারা ফাইনালে পৌঁছান এবং শেষ পর্যন্ত দেশের জন্য স্বর্ণ নিশ্চিত করেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এই দু’টি স্বর্ণপদক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতায় পাকিস্তানের মাটিতে গিয়ে স্বর্ণ জেতা শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি দেশের ক্রীড়ার জন্যও একটি বড় বার্তা- বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদরা এখন আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতা অর্জন করেছেন।
পাকিস্তানে স্বর্ণ জিতলেন দুই শাটলার
স্পোর্টস রিপোর্টার
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
