ঝিনাইদহে প্রায় পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সেসময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবিব, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, খরিপ মৌসুমে আউশ উফষী, মুগ ও তিলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৪ হাজার ৯শ’ কৃষকের এ সার ও বীজ বিতরণ করা হয়। ৩৫শ’ কৃষক প্রত্যেকে ২০ কেজি রাসায়নিক সার ৫ কেজি বীজ, ৮শ’ কৃষক ১৫ কেজি রাসায়নিক সার, ৫ কেজি বীজ ও ৬শ’ কৃষক ১৫ কেজি সার ও ১ কেজি করে বীজ পেয়েছেন।
ঝিনাইদহে বিশ^ স্বাস্থ্য দিবস উদ্যাপন
ঝিনাইদহ প্রতিনিধি: ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ^ স্বাস্থ্য দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মালিহা ইসলাম আইভি, ফারহানা তাসনিম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব উল্লেখ করে বক্তারা সচেতনতা বৃদ্ধি ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন।
ঝিনাইদহে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
