নড়াইলের লোহাগড়ায় নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানা আকরাম মোল্যা (৬০)’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম লোহাগড়া উপজেলার চর-বকজুড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাতি মাহিম মোল্যাকে স্কুলে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে চর জঙ্গল মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতিকে পৌঁছে দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লোহাগড়া থানার উপ-পরিদর্শক আজিজুল তালুকদার বলেন- মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রেল-পুলিশকে জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবে।
নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু
নড়াইল প্রতিনিধি
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
