মৌলভীবাজারে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুক হজযাত্রীদের জন্য হজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ২০২৬ সালের হজযাত্রীরা অংশগ্রহণ করেন। এদিকে ১৪ই এপ্রিল মবশ্বির-রায়েযা ট্রাস্টের উদ্যোগে মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা হজ প্রশিক্ষকরা। প্রশিক্ষণ ও দুপুরের খাবারের শেষে অংশগ্রহণকারী হজযাত্রীদের হজের সময় ব্যবহার্য প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হবে। মবশ্বির-রায়েযা ট্রাস্টের পক্ষ থেকে হজ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সম্মানিত হজযাত্রীদের অনুরোধ জানাচ্ছেন সৈয়দ হুমায়েদ আলী শাহীন ও এস এম উমেদ আলী।
মৌলভীবাজারে ইসলামিক ফাউন্ডেশনের হজ প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
