টাঙ্গাইলের ভূঞাপুরে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ রাখার দায়ে ১১ ফার্মেসি মালিককে ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে উপজেলার পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এবং টাঙ্গাইলের ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল। এ সময় ফার্মেসি মালিকদের আইন মেনে চলার পরামর্শ দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান জানান, নিয়মিত তদারকি ও অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে গতকাল বিকালে পৌর শহরের বিভিন্ন ওষুধ ফার্মেসিতে অভিযান পরিচালনা করে।
এ সময় ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ রাখার দায়ে ১১ ফার্মেসি মালিককে ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফার্মেসি মালিকদের আইন ও বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লাল মিয়াসহ সঙ্গীয় ফোর্স এবং উপজেলা ও ওষুধ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূঞাপুরে ১১ ফার্মেসি মালিককে জরিমানা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
