হজযাত্রীরা যেন কষ্ট না পান সেদিকে খেয়াল রাখার জন্য হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নেতাদের নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাবের নির্বাহী কমিটির সঙ্গে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ আসন্ন। এ বছর হজের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পাদন করতে হবে। হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। হজযাত্রা সহজ ও মসৃণ করার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। হজযাত্রীরা যেন কষ্ট না পান সেদিকে খেয়াল রাখতে হবে। গত হজ মৌসুমে হজ ব্যবস্থাপনাকে যেভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করেছেন এ বছরও সেভাবেই সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সবাইকে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান তিনি।
এর আগে হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ে কিছু সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরেন। সংগঠনের পক্ষে কিছু দাবি-দাওয়াও উপস্থাপন করেন তিনি।
ধর্মমন্ত্রী হাবের সুপারিশ ও দাবির বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। একই সঙ্গে বিধি-বহির্ভূত কোনো কাজ করবেন না বলেও জানান তিনি।
এসময় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
হাব নেতাদেরকে ধর্মমন্ত্রী
হজযাত্রীরা যেন কষ্ট না পান সেদিকে খেয়াল রাখতে হবে
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ৯ঃ০২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
