দর্শক চাহিদা পূরণে ক্রমান্বয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় গেল ঈদে নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরুর কথা থাকলেও অনিবার্য কারণবশত সম্ভব হয়নি। গতকাল থেকে সিনেপ্লেক্সটি চালু হয়েছে। প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জের দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরে আমরা আনন্দিত। কিছু সীমাবদ্ধতার কারণে আমরা দু’টি শো দিয়ে শুরু করেছি। ক’দিনের মধ্যে সব শো চালু হবে।
নারায়ণগঞ্জে নতুন স্টার সিনেপ্লেক্স
স্টাফ রিপোর্টার
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
