মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ডেভিড ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ডেভিড ওয়ার্নার

ফন্ট সাইজ:

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে। নিউ সাউথ ওয়েলস পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গত রোববার সিডনির মারুব্রা এলাকায় রুটিনমাফিক শ্বাস-পরীক্ষায় (ব্রেথ টেস্ট) ধরা পড়েন তিনি।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, গত ইস্টার সানডেতে একটি ভ্যান টেস্টিং সাইটের কিছুটা দূরে থামিয়ে পার্ক করতে দেখা যায়। সেখানে চালকের আসনে ছিলেন ৩৯ বছর বয়সী ওয়ার্নার। সন্দেহের বশে ট্রাফিক পুলিশ চালকের কাছে গিয়ে পরীক্ষা করলে প্রাথমিক ফলাফল পজিটিভ আসে। এরপর মারুব্রা থানায় দ্বিতীয় দফায় পরীক্ষায় ওয়ার্নারের শরীরে ০.১০৪ মাত্রার অ্যালকোহল পাওয়া যায়, যা নিউ সাউথ ওয়েলসের বৈধ সীমার দ্বিগুণ! এই ঘটনায় ওয়ার্নারকে ‘মিড-রেঞ্জ’ অ্যালকোহল সেবনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। আগামী ৭ই মে তাকে আদালতে হাজিরা দিতে হবে।

ওয়ার্নারের ক্যারিয়ারে বিতর্কের খবর নতুন নয়। ২০১৩তে জো রুটকে ঘুষি মারা অথবা ২০১৮তে স্যান্ডপেপার কেলেঙ্কারির পর আরেকবার আইনি মারপ্যাঁচে পড়লেন তিনি। ২০২৪তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) করাচি কিংসের অধিনায়কত্ব করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন