ইরানজুড়ে হামলা

ইরানজুড়ে হামলা

ফন্ট সাইজ:

ইরানের বিভিন্ন পরিবহন রুট রেলপথ, সেতু এবং প্রধান মহাসড়ক লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। ইসরাইলি একটি সূত্র জানিয়েছে, ইসরাইল মনে করছে ইরান এসব রুট ব্যবহার করে ট্রাকের মাধ্যমে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার পরিবহন করছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইল ডিফেন্স ফোর্সেস ইরানের নাগরিকদের পুরো দেশে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানায়। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাষ্ট্র রাতের আঁধারে খার্গ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে তেল স্থাপনাগুলোকে টার্গেট করা হয়নি। এর আগে ১৩ই মার্চ যুক্তরাষ্ট্র এই দ্বীপে হামলা চালায়। তখন ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, তারা ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে নৌ মাইন সংরক্ষণাগার, ক্ষেপণাস্ত্র বাংকার এবং অন্যান্য সামরিক স্থাপনা ছিল। অন্যদিকে, ইরানজুড়ে একাধিক রেলপথে বিমান হামলার খবর পাওয়া গেছে।

ইসরাইল ডিফেন্স ফোর্সেস আগে সতর্ক করে বলে, ইরানিরা যেন ১২ ঘণ্টার জন্য ট্রেন ব্যবহার না করেন এবং রেললাইন থেকে দূরে থাকেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশজুড়ে বিভিন্ন অবকাঠামোতে হামলা চালিয়েছে। কাশান শহরে একটি রেল সেতুতে হামলায় দু’জন নিহত হয়েছে বলে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে। কারাজে একটি রেললাইনে বিমান হামলার পর আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়ার ভিডিও প্রকাশ করেছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। পশ্চিম কোম প্রদেশের স্থল পরিবহন সেতুগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে উপ-গভর্নর জানিয়েছেন।

পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বরাতে জানানো হয়েছে, তাবরিজ-তেহরান মহাসড়কের একটি অংশে আঘাত হানা হয়েছে। আহভাজ শহরের একটি সড়কেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালিয়েছে বলে খুজেস্তান প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। তাবরিজ ও জানজানের মধ্যবর্তী আরেকটি মহাসড়ক চলমান হামলার কারণে বন্ধ করে দেয়া হয়েছে। কারেহ চামান-মিয়ানে সড়ক উভয় দিকেই বন্ধ করে দেয়া হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতের কারণে। ইরানি সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, এসব হামলায় আবাসিক ও বাণিজ্যিক এলাকাসহ অন্যান্য বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

A R Sarker

২ মাস আগে

ইয়া আল্লাহ আপনি তাদেরকে ধংস করুন যারা আপনার মতো ক্ষমতা দেখাতে চায়।

Professor Atiar Rahman

২ মাস আগে

হে পরওয়ারদিগার ইসরায়েল ও যুক্তরাস্ট্রকে ধ্বংস করে দাও। ইরানকে হেফাজত কর এবং বিজয় দান কর। আমিন

আসাদুর রহমান

২ মাস আগে

হে আল্লাহ তুমি ইহুদীবাদী ইসরাইল এবং যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দাও ইরানকে হেফাজত করো।

মন্তব্য করুন