গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এমনটিই জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে সোমবার দিবাগত রাতে তাকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন। ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন তিনি। এর পর থেকে টানা এই দায়িত্বে ছিলেন। রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শিরীন শারমিন চৌধুরী।
সহিংসতা ও ভাঙচুরের মামলায় শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ১২ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

মোনাজাত ফকির
২ মাস আগেসহিংসতা ও ভাঙচুরের মামলায় শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি : এ মামলা করার পরামর্শ কে দিল,কোনি ভাঙচুর করার পরামর্শ দিলে এটা কি বিশ্বাস করা যায়?