শিরোপার দৌড়ে টিকে রইলো নাপোলি

শিরোপার দৌড়ে টিকে রইলো নাপোলি

ফন্ট সাইজ:

ইতালিয়ান সিরি এ'র শিরোপা ধরে রাখার মিশনে দারুণ এক জয় তুলে নিলো বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি। গতকাল রাতে নিজেদের ঘরের মাঠ স্টাডিও ডিয়েগো আরমান্দো ম্যারাডোনায় এসি মিলানকে ১-০ গোলে হারায় দলটি। জয়সূচক একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা মাত্তেও পলিটানো।

ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোলের দেখা পাচ্ছিলো না কোনো দল। তবে ম্যাচের শেষ দিকে এসে ডেডলক ভাঙতে সক্ষম হয় স্বাগতিকরা। ৭৯ মিনিটের সময় বাঁ-প্রান্ত থেকে ম্যাথিয়াস অলিভেরার বাড়ানো ক্রস মিলান ডিফেন্ডার কোনি ডি উইন্টার পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন। সেই সুযোগ কাজে লাগিয়ে বাঁ-পায়ের দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন নাপোলির বদলি খেলোয়াড় মাত্তেও পলিটানো। কোণাকুণি শট থেকে আসা এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এটি লীগে নাপোলির টানা পঞ্চম জয়। এ জয়ে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। শীর্ষে থাকা ইন্টার মিলানের সংগ্রহ ৭২ পয়েন্ট। অন্যদিকে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে এসি মিলান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন