নারায়ণগঞ্জে নিখোঁজ মাদ্রাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী সৈকত নামে এক মাদ্রাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গাইবান্ধা জেলার বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে কাশীপুরের উত্তর নরসিংহপুর এলাকার একটি পরিত্যক্ত স্থানে মরদেহটি পাওয়া যায়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, গত রোববার দুপুরের পর নিখোঁজ হয় সৈকত নামে ওই শিশু। পরিবারের পক্ষ থেকে রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন