জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় স্বাগত বক্তব্য রাখেনÑ জেলা ক্রীড়া অফিসার মো. মাজহারুল মজিদ। প্রধান অতিথি তার বক্তব্যে ক্রীড়ার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে বলেনÑ ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়। এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই আমাদের উচিত পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করা এবং অন্যদেরও এতে উৎসাহিত করা। সভায় মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, জেলা রেফারি সমিতি সদস্যগণ, জেলা ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়, ক্লাব কর্মকর্তা, ক্রীড়া সংগঠন, সংগঠক, পৃষ্ঠপোষক, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন বিষয়ে আলোচনায় সকাল ১০টার দিকে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন।
মৌলভীবাজারে ক্রীড়া দিবসে র্যালি ও আলোচনা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
