চাঁদাবাজদের ধরতে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যের অভিযান

চাঁদাবাজদের ধরতে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যের অভিযান

ফন্ট সাইজ:

দালাল ও চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে স্থানীয় সংসদ সদস্য। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দুর্নীতিমুক্ত অফিস ও সমাজ গঠনে নিয়মিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে অভিযান চালানোর ঘোষণা দেন। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত করেন সংসদ সদস্য। এ সময় তিনি দলিল লেখক, জমির দাতা-গ্রহীতাদের সঙ্গে কথা বলে ৪৭ জন দলিল লেখক ও তাদের একজন করে সহকারীর তালিকা ও কাগজপত্র জমা দেয়ার আহ্বান জানান। অভিযান শেষে সাংবাদিকদের জাহান্দার বলেন, এই অভিযানে চাঁদাবাজির সত্যতা পেয়েছি। দুপুর ২টা থেকে ৩টার দিকে এই অফিসে চাঁদা তোলা হয়। আজকে সবাইকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন