কুলাউড়ায় বন্ধুর বিয়েতে অকটেন উপহার

কুলাউড়ায় বন্ধুর বিয়েতে অকটেন উপহার

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বালানি তেলের সংকটের মধ্যে প্রচলিত উপহারের ধারা ভেঙে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দিয়েছেন এক যুবক। সোমবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটনের বিয়েতে অকটেন উপহার দেন বরের বন্ধু মাসুম আহমদ। এ ঘটনায় এলাকায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে বন্ধুর প্রতি ভালোবাসা ও বাস্তবতার কথা বিবেচনা করেই এক অভিনব উপহারের চিন্তা থেকে তিনি অকটেন উপহার দেন বলে জানান।


বাজে একটা খবর মানবজমিন ছাপাবে বিশ্বাস হয়নি

২ মাস আগে

na

মন্তব্য করুন