রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলেও মারা যাওয়া শিশুদের পরিচয় প্রকাশ করেনি। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর এই সময়ের মধ্যে হাম আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র পেয়েছে ৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ১৩৮ জন।
হামের সংক্রমণ শুরুর পর হাসপাতালটিতে এ পর্যন্ত ৪১১ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বেশির ভাগেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায়।
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২০
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
