অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমাদের সরকারের (অন্তর্বর্তী) আমলে যে বড় বড় ব্যর্থতা ছিল অল্প কয়েকটা ক্ষেত্রে, তার মধ্যে অন্যতম হচ্ছে মব। মব জাস্টিস তো বলা যায় না। মবের এই ইনজাস্টিসটা ঠেকাতে আমাদের ব্যর্থতা ছিল। নো ডাউট অ্যাবাউট দ্যাট। এটা অস্বীকার করার কোনো উপায় নাই।’ রোববার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, ‘এই ধরনের বিপ্লবোত্তর পরিস্থিতি বা গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, যেখানে ১৪০০' র মতো লোককে মেরে ফেলা হয়, অজস্র মানুষকে অঙ্গহানি ঘটানো হয়—এতে মানুষের মধ্যে যে ক্ষোভ ও ক্রোধ, একটা বিপ্লব তো এক ধরনের ইনডিসিপ্লিন। নয় তো বিপ্লব হয় না, বুঝছেন না।’
‘যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, ওই পরিপ্রেক্ষিতে মব ঠেকানোর জন্য আমাদের যেই দৃঢ়তা দরকার ছিল, সেটা দেখাতে আমরা ব্যর্থ হয়েছি-’ উল্লেখ করেন তিনি।
উদাহরণ টেনে সাবেক এই আইন উপদেষ্টা বলেন, ‘একটা এক্সাম্পল আপনাকে বলি। প্রথমে যেখান থেকে সূচনা হয়—হঠাৎ এইচএসসি’র স্টুডেন্টরা সচিবালয়ের ভেতরে ঢুকে গেল। ৩০০ থেকে ৫০০ জন ঢুকে বলল—তারা পরীক্ষা দেবে না। প্রথমে আমরা মাথা নত করলাম। আমি কিন্তু ওটার বিরোধিতা করেছিলাম যে, কোনোভাবেই এটা অ্যাক্সেপ্ট করা যাবে না।’
‘কিন্তু তখন যে যুক্তিটা দেয়া হলো, সেটা হলো—যেই ছাত্ররা শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে তাড়িয়েছে, তারা এসে বলতেছে আমরা পরীক্ষা দিতে পারবো না। তার গায়ে পুলিশ আঘাত করবে! যেই পুলিশ পালিয়ে রয়েছে ছাত্রদের ভয়ে, যেই পুলিশ গণঅভ্যুত্থানে ছাত্রের প্রতিপক্ষ। এই যুক্তিটা যখন আসে, আপনি তো এটা ডিসকাউন্ট করতে পারেন না। আমি কিন্তু যুক্তি দিচ্ছি না। আমি কিন্তু বলছি না আমাদের কোনো দোষ নাই-’ বলেন ড. আসিফ নজরুল।
বিবিসি বাংলাকে ড. আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের যে কয়েকটা ক্ষেত্রে বড় ব্যর্থতা ছিল, তার অন্যতম হচ্ছে মব
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৬ এপ্রিল (সোমবার), ২০২৬, ২ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

kamruzzaman
২ মাস আগেit is not fair