রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তাদের মৃত্যু হয়।

হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে এই উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে এই উপসর্গ নিয়ে ১৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন