ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্যের সমালোচনায় জাভেদ জারিফ

ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্যের সমালোচনায় জাভেদ জারিফ

ফন্ট সাইজ:

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের তীব্র সমালোচনা করেছেন। পাশাপাশি তার মন্তব্যকে তিনি অশালীন বলে আখ্যায়িত করেছেন। জাভেদ জারিফ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ইরান নিজেদের রক্ষা করবে। তবে তোমাদের ভালোর জন্য এই সতর্কতা শুনে রাখো: এই আগ্রাসনের শুরুই হয়েছিল একটি যুদ্ধাপরাধ দিয়ে- ১৭০ জন স্কুলশিশুকে লক্ষ্য করে হত্যার মাধ্যমে।’ এখানে তিনি মিনাব স্কুলে হামলার প্রসঙ্গ উল্লেখ করেন। জারিফ আরও বলেন, ‘রবিবার হতাশা থেকে এক অশালীন বিস্ফোরণে ট্রাম্প প্রকাশ্যে আরও যুদ্ধাপরাধের হুমকি দিয়েছেন। (তাকে) সহযোগিতা মানেই আন্তর্জাতিক অপরাধের দায়।’ এর আগে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কূটনীতিক ‘ফরেন অ্যাফেয়ার্স’ ম্যাগাজিনে যুদ্ধ শেষ করার একটি রোডম্যাপ তুলে ধরে একটি নিবন্ধ লেখার পর ইরান সরকারের পক্ষ থেকে ভর্ৎসনার মুখে পড়েন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন