মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকালে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়।
নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।
গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন দগ্ধ হন। এতে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। পরবর্তীতে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সৌদিতে নিহত মামুনের মরদেহ দেশে পৌঁছেছে
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৬ এপ্রিল (সোমবার), ২০২৬, ১১ঃ৪৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
