নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশের এক কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
ওই পুলিশ সদস্যের নাম এমরান মিয়া (২৫)। তিনি বাগেরহাটে কর্মরত।
আত্রাই থানার ওসি আবদুল করিম বলেন, ‘খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুরবাড়িতে আসছিলেন এমরান মিয়া। ট্রেনটি পুরোপুরি থামার আগেই এমরান মিয়া লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এতে তার দু’টি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।’
এমরান মিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয় বলে জানান তিনি।
আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন পুলিশ সদস্যের
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৬ এপ্রিল (সোমবার), ২০২৬, ১১ঃ০৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
