স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় রিয়াদ বিন সেলিম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছবি ও ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
রোববার বিকালে চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নাজমুল হাসান। গ্রেপ্তার রিয়াদ বিন সেলিম (৪০), পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়ার মৃত মো. সেলিম উদ্দিনের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, রিয়াদের বিরুদ্ধে পূর্বেও নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও ঝুলে আছে।
এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা মো. কামরুল হাসান জেলহাজতে থাকাকালে রিয়াদ তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দ্রুত জামিন করিয়ে দেয়ার আশ্বাস দেয়। এ প্রলোভনে প্রথমে বিকাশে ১৫ হাজার ৩০০ টাকা এবং পরে নগদ ২ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় পটিয়া থানায় প্রতারণা ও বিশ্বাস ভঙ্গসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন