রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৭ রোগী শনাক্ত

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৭ রোগী শনাক্ত

ফন্ট সাইজ:

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৭ রোগী শনাক্ত হয়েছে। রোববার সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের দিনাজপুর জেলায় ৩ জন ও পঞ্চগড় জেলায় ৪ জন হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। গত ৩০শে মার্চ থেকে রোববার সকাল পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ৯৩ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩০ জন। রংপুর বিভাগের হামের উপসর্গ থাকা কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে রোববার হামের উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে ১৫ জন রোগীকে শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ২৭ জনের মধ্যে ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ.ন.ম তানভীর চৌধুরী বলেন, হাসপাতালে আলাদা ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। হাম একটি সংক্রামক ব্যাধি হওয়ায় আক্রান্তদের থেকে দূরত্ব বজায় থাকাসহ শিশুদের নিরাপদে রাখা জরুরি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন