নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স ম রাকিবুজ্জামান পাপ্পু। ১/১১-এর পর নিষ্ঠার সঙ্গে রাজনীতিতে সক্রিয় দায়িত্ব পালন করছেন তিনি। কালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পাপ্পু ও তার পিতা একসঙ্গে কারাগারে যান। ২০১৮ সালের জুন মাসে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান তিনি। ফ্যাসিবাদী সরকারের আমলে ৫টি মিথ্যা মামলা করার পর ১৯৫ দিন কারাবরণ করেন পাপ্পু। ২৮শে অক্টোবরের কর্মসূচি পালন করতে গিয়ে নড়াইলের ছাত্রদলের সভাপতি ও সম্পাদককে বাদ রেখে পাপ্পুকে আবার আসামি করা হয়। তার বাবা স ম ওয়াহিদুজ্জামান মিলু কালিয়া উপজেলা বিএনপি’র নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। তিনি জেলা ছাত্রদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে জোরালো প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় পাপ্পু
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
