ঝিনাইদহ জেলা পরিষদ মসজিদ-মন্দির উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ

ফন্ট সাইজ:

মসজিদ-মন্দিরের উন্নয়নে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এমএ মজিদ এসব চেক বিতরণ করেন। রোববার সকাল ১০টায় জেলা পরিষদ কার্যালয়ে উপকারভোগী মসজিদ, মন্দির ও ব্যক্তির মাঝে মোট ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
জানা গেছে, আর্থিক অনুদানের অংশ হিসেবে জেলার ১৬টি মসজিদ, মন্দির ও একজন অসুস্থ ব্যক্তির মাঝে অর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এমএ মজিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সহ-সম্পাদক মো. শাহজাহান আলী, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পি, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এমএ মজিদ বলেন, জেলা পরিষদের মাধ্যমে জেলার ৬৭টি ইউনিয়নে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি বদ্ধপরিকর। জেলা পরিষদের মাধ্যমে জেলার মসজিদ, মন্দির, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানসহ অসহায় দুঃস্থদের উন্নয়নে প্রধামন্ত্রীর নির্দেশনা মোতাবেক জেলা পরিষদ কাজ করে যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন