প্রেমিকের বাড়িতে ৩ দিন অনশন অতঃপর কলেজছাত্রীর বিয়ে

ফন্ট সাইজ:

কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে অনশনের পর কলেজপড়ুয়া প্রেমিকা সাদিয়া আক্তারের সঙ্গে বিয়ে হলো প্রেমিক কামরুল ইসলামের। শনিবার রাতে কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নে টেবি গ্রামে প্রেমিক কামরুলের নিজ বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এই ঘটনায় এলাকায় খুশির আমেজ ছড়িয়ে পড়ে।
ওই কলেজপড়ুয়া প্রেমিকা সাদিয়া আক্তার এবং প্রেমিক কামরুল ইসলাম কালিহাতীর একই গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বলেন, শনিবার রাতে উভয় পরিবারের সম্মতিতে ১৬ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পন্ন হয়। স্থানীয়রা বলেন, ২ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক কামরুল ইসলাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অস্বীকার করায় বৃহস্পতিবার থেকে প্রেমিক কামরুলের বাড়িতে অনশন শুরু করেন ওই কলেজপড়ুয়া তরুণী। এরপর স্থানীয়দের নিয়ে সকলে মিলে সমাধান করে বিয়ে পড়ানো হয় ওই প্রেমিক জুটির।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন