উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামে বহুল আলোচিত সোহেল রানা (২৫) হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা (সদ্য বহিষ্কৃত) সাইফুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, গত ২০শে মার্চ রাতে ঈদের বোনাস দেয়ার কথা বলে সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার পর থেকে সে পলাতক ছিল। গত শনিবার বিকালে গ্রেপ্তারকৃত সাইফুলকে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দিনের খাস কামরায় আসামি সাইফুল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালতের নির্দেশে সন্ধ্যায় তাকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়। আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট কে এম রায়হান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ঘটনার দিন রাতে ঈদের বকশিশ দেয়ার কথা বলে ৩-৪ জন যুবক সোহেলকে বাড়ি থেকে ডেকে সিএনজি করে নিয়ে যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে একই ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের ধানক্ষেত থেকে সোহেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোহেলের মা রুবী খাতুন বাদী হয়ে কায়েমপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নাম উল্লেখসহ ৪-৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে বিএনপি নেতা সাইফুল পলাতক ছিল। একপর্যায়ে গত ২৮শে মার্চ পুলিশ সিএনজিচালক রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করে। একই ইউনিয়নের ব্রজবালা গ্রামের বাসিন্দা রবিউল ইসলামও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বর্তমানে সে সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছে।
শাহজাদপুরের হত্যা মামলার আসামি রংপুরে গ্রেপ্তার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
