ভূঞাপুরে ১০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে মজুত করা ১০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে প্রশাসন। শনিবার দিবাগত রাতে উপজেলার ভারই গ্রামের সবুজ নামের এক ব্যক্তির বাড়ি থেকে এ পেট্রোল উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজকে আসামি করে ভূঞাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। এদিকে, জ্বালানি তেল সরবরাহে লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় গাবসারা এলাকার ডিলার নাসিরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভারই এলাকায় অভিযান চালিয়ে ঘরের ভেতর বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে তা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। এ ছাড়া, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে জ্বালানি সরবরাহকালে নাসির নামে এক ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন