তানোরে অবৈধভাবে গ্যাস মজুত, ৫ হাজার টাকা জরিমানা

ফন্ট সাইজ:

তানোরে অবৈধভাবে গ্যাস মজুতের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। শনিবার সন্ধ্যার দিকে পৌর সদরের গোল্লাপাড়া বাজারের হাজি স্টোরের মালিক আতাউর রহমানকে এ ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, হাজি স্টোরের মালিক আতাউর রহমান গ্যাস সিলিন্ডার যথাযথভাবে সরবরাহ না করে মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাজি স্টোরের মালিক আতাউর রহমানকে গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এতে করে নির্বাহী অফিসারের এমন সাঁড়াশি অভিযানে ভোক্তারা সন্তোষ প্রকাশ করেন এবং এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান। উপজেলা নির্বাহী অফিসার নাঈম খান জানান, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার, তেল মজুতকারী ও বাড়তি দামে বিক্রি করলে কোনো ছাড় দেয়া হবে না। যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এ ধরনের অভিযান প্রতিনিয়তই পরিচালনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন