ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপিকর্মী মঞ্জুরুল হক হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাউতি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ধোবাউড়া উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ অংশগ্রহণ করে হত্যায় জড়িতদের ফাঁসি দাবি করেন। এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম নয়ন, নিহত মঞ্জুরুল হকের ভাই নুরুল হক। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুবদল নেতা আমিনুল ইসলাম, ফারুক হোসাইন, ওবায়দুল হক প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। নিহতের পরিবারের দাবি, মঞ্জুরুল হক হত্যায় আবু সাইদ, হাসেম মেম্বারসহ ১০ জনের একটি টিম জড়িত ছিল। তারা এলাকায় দীর্ঘদিন ধরে মানুষকে অত্যাচার নির্যাতন করে আসছে।
ধোবাউড়ায় বিএনপিকর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
