গাইবান্ধার সাঘাটা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার সাঘাটা গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ফিরোজ কবির ভুট্টু ও মতলুবর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন মতলুবর ও ভুট্টুর গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফিরোজ কবির ভুট্টু (৫৫), তার পুত্র শ্রাবন মিয়া (২৩), শিহাব ইসলাম (২২), মীম আক্তার (২১), গোলাপি বেগম (৩৫), বিপুল (৪৫), আনোয়ার হোসেন (৫২) ও কাইয়ূম ইসলাম (২৪)। অপরপক্ষের আহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৬০), মতলুবর রহমান ওরফে মতলু মিয়া (৪০), শাকিল হাসান (৩০), নুরফুল বেগম (৩৫) এবং ছাবিয়া বেগম (৫৫)। কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে ফিরোজ কবির ভুট্টু ও মতলুবর রহমান মতলুর শারীরিক অবস্থা গুরুতর।
সংঘর্ষের সময় একটি টিনশেড ঘরে আগুন লাগার ঘটনাও ঘটে। কে বা কারা ঘরটিতে আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুন নেভানো সম্ভব হয়নি। এ ঘটনায় দুইপক্ষ একে অপরকে দায়ী করছেন। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ একাধিকবার টহল দিয়েছে বলে জানা যায়। এ বিষয়ে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাঘাটা থানা অফিসার্স ইনচার্জ জানান, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কার্যক্রম চলমান রয়েছে।
সাঘাটায় জমি নিয়ে সংঘর্ষ ঘরে অগ্নিসংযোগ, নারীসহ আহত ১৪
সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
