জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কয়েক দফা বিতর্ক, হইচই ও হট্টগোল হয়েছে। কিছু সময়ের জন্য সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ হ্যান্ডমাইকে বলেন, সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে কারো বক্তব্য আমরা কেউ শুনতে পাইনি। কিছুক্ষণ পর আযান দেবে। সব মিলে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো।
‘সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৬’ বিল সংসদে উপস্থাপনের তা কণ্ঠভোটে পাস করা হয়। পরে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম দাঁড়িয়ে বলেন, এতে বিরোধী দল হ্যাঁ কিংবা না ভোট দিতে পারতেন। কিন্তু তারা কিছুই বলেন। তার এই বক্তব্যের পর সংসদে হট্টগোল শুরু হয়। চিফ হুইপের বক্তব্যের সময়ই সাউন্ড সিস্টেমের বিভ্রাট দেখা যায় দেয়।
চিফ হুইপের বক্তব্যের পর বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, তারা (সরকারি দল) সরাসরি জুলাই সনদের বিরোধিতা করেছে। এসময় সরকারি দলের সংসদ সদস্যরা বলেন, প্রমাণ নিয়ে আসেন। এসময় স্পিকার তাদের বারবার বিরত থাকার আহ্বান জানান।
অধিবেশন চলাকালে সংসদে মেঘনা গ্যালারিতে ছাত্র-জনতার আন্দোলনে জুলাই যোদ্ধাসহ শহীদ পরিবারের ৫৩ জন সদস্য উপস্থিত ছিলেন। স্পিকার ৪০ মিনিট অধিবেশন মুলতবি ঘোষণার বিরোধী দলের সংসদ সদস্যরা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিলের কপি আমাদের দেননি। বলেছেন, ওয়েবসাইটে দেখে নেবেন। টাকা বাঁচানোর চেষ্টা।
জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের কথা শুনলেন প্রধানমন্ত্রী:
সন্ধ্যা ৬টা ৪ মিনিটে মেঘনা গ্যালারিতে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সবার কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় জুলাই যোদ্ধাদের অনেকেই তাদের কথা বলে কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী তাদের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন।
