গাজীপুরের কালিয়াকৈরে মিথ্যা অপবাদ দিয়ে লাশ দাফনে বাধা দেয়ার পর বাড়ির চারদিকে বেড়া দিয়ে সমাজ থেকে এক ঘরে করে দেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। রোববার দুপুরে নগরের কোনাবাড়ি এলাকার একটি সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
এতে কালিয়াকৈর উপজেলার লস্করচালা গ্রামের কফিল উদ্দিন ও তার ছেলে সজীব হোসেন মেয়ে সেতু আক্তার, বৈশাখী আক্তার ও স্বজনরা জানান- গত ২রা এপ্রিল তাদের বড় ছেলে সুজন মাহমুদ দীর্ঘদিন ক্যান্সারে মারা যান। সকালে বাড়িতে লাশ আনা হলে মৃতের স্ত্রী ও কতিপয় স্বজন জানায় মৃতের স্ত্রী ও সন্তানদের জমি লিখে না দেয়া পর্যন্ত দাফন করতে দেয়া হবে না। এসব নিয়ে বিড়ম্বনার একপর্যায়ে বাবা কফিল উদ্দিন অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। আর পরিকল্পতভাবে ছড়িয়ে দেয়া হয়, ছেলের দাফন না করে পালিয়ে গেছেন বাবা।
দীর্ঘ সময় পর দাফন করা হলেও পরে কফিল উদ্দিনের পরিবারকে মিথ্যা অভিযোগ দিয়ে একঘরে করে দেয়া হয়। সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখতে বাড়ির চারদিকে বেড়া দেয়া হয়। স্থানীয় দোকান থেকে তাদের কাছে কোনো মালামালও বিক্রি করা হয় না। এমন নানা ধরনের অমানবিক ঘটনার শিকার হচ্ছেন ওই পরিবারটি। এ অবস্থায় সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস ও এর সঙ্গে জড়িতদের বিচার চান তারা।
গাজীপুরে লাশ দাফনে বাধা ও সমাজচ্যুত করার অভিযোগ
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
