আলহাজ্ব দুলাল সিদ্দিকীকে আহ্বায়ক ও নজরুল ইসলাম বাবলুকে সদস্য সচিব করে এশিয়া মানবাধিকার সংস্থার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার ‘বোর্ড অফ পুন-তফসিল বা মনোনীত সভার’ পরিচালক ( অস্থায়ী) মো. শিহাব খান এশিয়া মানবাধিকার সংস্থার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া, এডভোকেট আবদুল আউয়াল, মো. মাহবুব আলম, রাইসুল ইসলাম চন্দন, মো. সোহেল রানা, মো. ছাল সাবিউল কানন, সদস্যরা হলেন এডভোকেট নিপা আক্তার, পারভেজ পাটোয়ারী, তানিয়া আক্তার প্রমুখ।
২০১৯ সালের ২৫ এপ্রিল মানবাধিকার ও জনগণের প্রতি রাষ্ট্রের ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন হিসেবে এশিয়া মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করা হয়। উল্লেখ্য যে, গত ২৬ মার্চ -২০২৬, এশিয়া মানবাধিকার সংস্থার নীতিনির্ধারণী ফোরামের জরুরি বৈঠকে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এশিয়া মানবাধিকার সংস্থার ১১ সদস্যের কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৫ এপ্রিল (রবিবার), ২০২৬, ৬ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
