হাম ভয়াবহ রোগ, তবে এটাকে অতীতের সরকারগুলো অবহেলা করেছিল

স্বাস্থ্যমন্ত্রী

হাম ভয়াবহ রোগ, তবে এটাকে অতীতের সরকারগুলো অবহেলা করেছিল

ফন্ট সাইজ:

হাম ভয়াবহ একটি রোগ, তবে এটাকে অতীতের সরকারগুলো অবহেলা করেছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘২০২০ সালের ডিসেম্বরের পর থেকে টিকাদান কার্যক্রম কন্টিনিউ করা হয়নি। যার কারণে এবার বজ্রপাতের মতো হানা দিয়েছে।’

রোববার সকাল ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব ও বিচক্ষণতায় দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী ৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি চালানো হবে। আর ১২ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশালের টিকাদান কর্মসূচি শুরু হবে।

MD HUSAIN AHMED

২ মাস আগে

কোন সরকার অবহেলা করছিলো?

Anwarul Azam

২ মাস আগে

দ্রুত হামের টিকা শুরু করায় সবাই কিছুটা হলেও স্বস্তি পাবে। সরকারকে অনেক অনেক মুবারকবাদ। এখানেও এস এস এফ বাহিনী বানালেই হয়।

Ashraful Islam

২ মাস আগে

ইউনুস সরকার বিশেষ করে ইউনুস সরকারের চরম অদক্ষ স্বাস্থমন্ত্রী এর জন্য দায়ী।

মন্তব্য করুন