বিসিবির আরও চার পরিচালকের পদত্যাগ

বিসিবির আরও চার পরিচালকের পদত্যাগ

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৯ ঘন্টার সভার পর গতকাল একের পর এক পরিচালকদের পদত্যাগের খবর আসতে থাকে। শেষ পর্যন্ত জানা যায়, বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন চার পরিচালক। সভা শেষেই পদত্যাগ করেন ফাইয়াজুর রহমান। সে তালিকায় যুক্ত হন শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী ও মঞ্জুর আলম। অন্য পরিচালকদের দাবি, ব্যক্তিগত কারণেই তারা পদত্যাগ করেছেন।

এ চারজনই গত অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন। এর আগে একই ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং এনএসসি থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ পদত্যাগ করেন। অর্থাৎ, সব মিলিয়ে ২৫ জন পরিচালকের মধ্যে ৭ জনই পদত্যাগ করলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন