আত্ম-অন্বেষণ ও মানসিক দ্বন্দ্বের গল্পে লেখা নতুন একটি গান নিয়ে এসেছে গানের দল ‘রকসল্ট’। ‘বলো তুমি কে’-গানটির কথা লিখেছেন ব্যান্ডের ড্রামার সৈয়দ আরিফুল ইসলাম আওয়ান। সৈয়দ আরিফ আল হকের পরিচালনায় গানটির রেকর্ডিং ও মিক্স-মাস্টার হয়েছে স্টুডিও মার্সে। মিউজিক ভিডিও নির্মাণ করছে ‘র-এক্সপোজার’ টিম। ভিডিওটি প্রযোজনা করছে হেভিট বাংলাদেশ এবং উপস্থাপন করবে প্লে-বাংলাদেশ। আগামী ৯ই এপ্রিল গানটি রকসল্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
রকসল্টের নতুন গান ‘বলো তুমি কে’
স্টাফ রিপোর্টার
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
