ফরিদপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানি উন্নয়ন বোর্ডের টেন্ডারে কোনো প্রকার দুর্নীতি জিরো টলারেন্স

ফন্ট সাইজ:

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন-বিগত সময়ে পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি হয়েছে সেই ধারণা পাল্টাতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে কাজ করছি। শুক্রবার দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড পরিদর্শন এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী বলেন-পানি উন্নয়ন বোর্ডের যে টেন্ডারগুলো হয়, যে নদী-খাল আর জলাশয় খনন হয়; সেগুলো দুর্নীতিমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। কাজেই আমি বিশ্বাস করি আমাদের মন্ত্রণালয় যেসব পরিকল্পনা হাতে নিয়েছে, সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করবো। এসময় উপস্থিত ছিলেন-ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নোয়াব ইউসুফ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. শাজাহান সিরাজ, জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রতিমন্ত্রী ফরিদপুর থেকে সড়কপথে কুষ্টিয়ায় চলে যান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন