সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায়: সরকার দলীয় চিফ হুইপ

সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায়: সরকার দলীয় চিফ হুইপ

ফন্ট সাইজ:

সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায় জামায়াত ইসলামী বলে মন্তব্য করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি। শুক্রবার সকালে রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম মণি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসে বিএনপি এই (জুলাই সনদ) সনদ বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা একের পর এক অবস্থান বদলাচ্ছে, কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংস্কার, আবার কখনো সংবিধান পরিবর্তনের দাবি তুলছে। এসব দাবি পরাজয়ের প্রতিক্রিয়া।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে তারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন) ব্যবস্থা চেয়েছিল। আমেরিকা, ইংল্যান্ড বা আমাদের পাশের দেশ ভারতের মতো বড় গণতান্ত্রিক দেশগুলোতেও এই ব্যবস্থা নেই। তারা বলছিল পিআর না দিলে নাকি নির্বাচন হতে দেয়া হবে না। কিন্তু আমরা তখন স্পষ্ট বলেছি, কোনো বিশেষ অযৌক্তিক দাবি বাস্তবায়নের অজুহাতে নির্বাচন আটকে রাখা যাবে না।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এর বিরোধিতা করেনি; বরং কিছু ভিন্নমত দিয়েছে, যা সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে।

দলের নেতৃত্বের প্রশংসা করে মনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সুশাসনের একটি উদাহরণ তৈরি হয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

Minhazur Rahman Khan

২ মাস আগে

The so called "SANGBIDHAN" created about 55 -years ago is of no value in present days smart, progressive and in this era of scientific civilization. This must be ousted and a modern constitution needs to be prepared in line with the spirit of great July revolution and July sonod which was prepared and signed by all political parties including BNP.

মোঃ মাহবুবুল হক

২ মাস আগে

অনৈক্য ,অপযুক্তি,জনপ্রিয়তার দম্ভ,
সরকার ও বিরোধী দলের মধ্যেকার সমঝোতার অভাব,অবিশ্বাস এবং বার বার "রাজাকার" বলে নোংরা রাজনীতি বন্ধ না হলে, বাংলাদেশ কখনোই টেকসই কল্যাণের মুখ দেখবে না বরং রাজনৈতিক ক্রমাগত ব্যর্থতা, একসময় সামরিক শাসনের পথ উন্মুক্ত হবে বলে মনে করি।এ সব রেডিমেড কৃত্রিম ভান ধরা দেশপ্রেম দেখতে দেখতে দেশের মানুষ বিরক্ত ও বিক্ষুব্ধ । সময় থাকতে সতর্ক হওয়া জরুরি ।
ধন্যবাদ ।

সালাম

২ মাস আগে

সংবিধান পরিবর্তন করার আগে, সব কিছুর আগে রাজাকারদের বিচার হতে হবে,

সালাম

২ মাস আগে

সংবিধানের কথা বলে কোন লাভ নেই,সংবিধান সংবিদানের জায়গায় থাকবে,তবে হে সবার আগে রাজাকারদের বিচার হতে হবে,

Md. Jahirul Islam

২ মাস আগে

বেগম জিয়ার উক্তি " এই সংবিধান জনগণের সরকার এলে ছুড়ে ফেলে দিবে।"
চি: হুইপ বিষয়টি জানুন।
যেই সংবিধান ফ্যাসিস্ট জন্ম দেয় দুর্নীতিবাজদের সংসদে আনে ঋণখেলাপীদের রাজনীতিতে আনে দেশের অর্থ পাচারকারীদের সংসদে আনে সেই সংবিধান বেগম জিয়ার ভাষায় ছুড়ে ফেলতে হবে।

মঈনুল

২ মাস আগে

আল্লাহ বলেছেন, "যদি অকৃতজ্ঞ হও তবে জেনে রেখ আমার শাস্তি অত্যন্ত কঠিন" (সূরাহ্ ইবরাহীমঃ ৭ আয়াত)।

জামান চৌধুরী

২ মাস আগে

চীফ হুইপকে ধন্যবাদ, সত্য বলেছেন। ৭১ এর পরাজয়ের গ্লানি জাহানৃনামের কষ্টের চেয়ে ও অনেক অনেক বেশি। এই সংবিধান পরাজিতদের কাছে জীবন্ত দলিল যয় দেখলে গা পুড়ে মরে যেতে ইচ্ছে করে। আহারে রাজাকার শব্দটি কত ভয়ংকর।

ফরহাদ হোসেন

২ মাস আগে

এসব হাস্যকর বেহুদা কথাবার্তা!🇧🇩

Anwarul Azam

২ মাস আগে

শুধু মাত্র আল কুরআন ছাড়া সব কিছুই পরিবর্তন করা যায়।

আকাশ

২ মাস আগে

সংবিধান হলো আওয়ামী লীগ এর দলিল, বিএনপি কেন ৭২ এর সংবিধান নিয়া পড়ে আছে বুঝে আসে না, তাহলে কি জাতির আব্বার লোক বিএনপিতেও আছে?

মন্তব্য করুন