ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ৯টায় শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জিনজিরার মনুবেপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার নেতৃত্বে উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল গনি ও সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিনে নেতৃত্বে কেরানীগঞ্জ প্রেস ক্লাব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালে এইদিনে পাক হানাদার বর্বর বাহিনী কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, কালিন্দী ও শুভাঢ্যা ইউনিয়নে অতর্কিতভাবে হামলা চালিয়ে প্রায় পাঁচ সহস্রাধিক নিরীহ-নিরস্ত্র মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করে। প্রতিবছর কেরানীগঞ্জবাসী এই দিনটিকে বিশেষ শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে।
কেরানীগঞ্জে গণহত্যা দিবস পালিত
স্টাফ রিপোর্টার, কেরানীগঞ্জ থেকে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
