চৈত্র-সংক্রান্তি এবং বাংলা বর্ষবরণ ও উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন চৈত্র-সংক্রান্তি এবং বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বর্ণিল পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। জেলা প্রশাসক বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে যথাযথ মর্যাদায় তুলে ধরতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উৎসবের প্রতিটি আয়োজন যেন সুষ্ঠু ও সুশৃঙ্খল হয়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী উৎসবকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেন।
নড়াইলে বাংলা বর্ষবরণে প্রস্তুতিমূলক সভা
নড়াইল প্রতিনিধি
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
