ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

ফন্ট সাইজ:

অনিয়মের কারণে ফেনীতে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন শেষে সুপারিশ করলে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বুধবার এ আদেশ জারি করেন। স্বাস্থ্য বিভাগ জানায়, জেলা শহরের ট্রাংক রোডস্থ মমতা ডায়াগনস্টিক সেন্টার এবং আল আহাদ চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন এ কমিটি। এ সময় ৬ বছর যাবত লাইসেন্স নবায়ন না করা, ল্যাব ও নমুনা সংগ্রহ কক্ষে পর্যাপ্ত জনবল না থাকা এবং অপরিচ্ছন্ন থাকা, অপ্রতুল বর্জ্য ব্যবস্থাপনা, অকেজো যন্ত্রপাতি রাখাসহ নানা অসঙ্গতি দেখা যায়। এসব অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) ১৯৮২ এর আলোকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স হালনাগাদ না করা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। পরিদর্শন টিমের সদস্যরা হচ্ছেন-ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন, ডা. আমির খসরু, ফেনী জেলা হাসপাতাল ও নার্স এসোসিয়েশনের আহ্বায়ক হুমায়ুন কবির এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইন উদ্দিন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন