বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার জব্দ

ফন্ট সাইজ:

যশোরের বেনাপোলের সীমান্তবর্তী বড় আঁচড়া এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ৮০০ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। বৃহস্পতিবার সকালে বড় আঁচড়া এলাকায় পাকা রাস্তার উপর থেকে চালানটি জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার সকালে বিজিবি’র একটি দল বড় আঁচড়া পাকা রাস্তার উপর থেকে দুই কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক পাউডার জব্দ করে। জব্দ করা বিস্ফোরকের মূল্য ৭ লাখ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, জব্দকৃত বিস্ফোরক পাউডার পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন