সিলেট বিভাগের বিভিন্ন পাম্পে অযৌক্তিকভাবে জরিমানা আদায়, ট্যাগ অফিসার নিয়োগসহ প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে চলছে ধর্মঘট। জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান জানান, প্রশাসনের অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে তারা মৌলভীবাজারসহ সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য সকল পেট্রোল পাম্প ও সিএনজি পাম্প বন্ধ রেখেছেন। এদিকে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন, ডিজেল ও সিএনজি গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এক ঘণ্টা মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় পাম্পের সামনে মৌলভীবাজার-সিলেট সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। এতে করে চরম ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী অন্যান্য যাত্রী ও পথচারীরা। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন প্রশাসনের পক্ষে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। সকাল থেকে সিলেট বিভাগসহ মৌলভীবাজার জেলায়ও সকাল থেকে সবগুলো পাম্প ও সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকে। তবে জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ জানান এ বিষয়ে সমাধানের জন্য সিলেটে প্রশাসন ও মালিক সমিতির মিটিং চলছে। সমাধান হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।
মৌলভীবাজারে পাম্প মালিকদের ধর্মঘট পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
