চাইনিজ তাইপেকে হারিয়ে যাত্রা শুরু বাংলাদেশের

এশিয়ান গেমস হকির বাছাই

চাইনিজ তাইপেকে হারিয়ে যাত্রা শুরু বাংলাদেশের

ফন্ট সাইজ:

জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশ। আজ ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স মাঠে পুল ‘বি’-র ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিদের জয় ৪-৩ গোলে। ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম, একটি করে করেন দ্বীন ইসলাম ও আমিরুল ইসলাম।

ম্যাচের প্রথম কোয়ার্টারের চতুর্থ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। লি চি-শুয়ানের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। এই কোয়ার্টারের শেষ দিকে ১৫তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে সমতা এনে দেন আশরাফুল। দ্বিতীয় কোয়ার্টারে ২২তম মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে জাল খুঁজে নেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকেই ব্যবধান আরও বাড়ান আমিরুল। চতুর্থ কোয়ার্টারে জমে ওঠে লড়াই। বাংলাদেশের হয়ে ৫৯তম মিনিটে শেষ গোলটি করেন দ্বীন ইসলাম। এরপর দ্রুতই দুই গোল হজম করে বাংলাদেশ দল। তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে লাল-সবুজের ছেলেরা। পরবর্তী ম্যাচে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ।

পুল ‘এ’ ও ‘বি’ থেকে এবারের এশিয়ান গেমস হকির বাছাইয়ে অংশ নিচ্ছে নয়টি দল। এর মধ্যে সেরা ছয়টি দল আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে জায়গা করবে। এখন পর্যন্ত এশিয়ান গেমস হকি ইভেন্টে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮তে ষষ্ঠ হওয়াই সেরা সাফল্য।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন