নীলফামারী জেলা বিএনপি’র উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আইনজীবী মিজানুর রহমান চৌধুরী শামীমকে নীলফামারী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। মিজানুর রহমান আইন পেশার পাশাপাশি বিএনপি’র রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তার এই নিয়োগকে অভিনন্দন জানিয়েছেন, জেলা বিএনপি’র আহ্বায়ক মীর সেলীম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, রেয়াজুল ইসলাম কালু, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আলম রব্বু প্রমুখ।
নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান
নীলফামারী প্রতিনিধি
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
