মাগুরায় যুবতীর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে লিমা খাতুন (২৩) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে গয়েশপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। নিহত লিমা উপজেলার বড় উদাস গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। তার স্বামী সুজন মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর এলাকার বাসিন্দা। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে লিমা নিখোঁজ হন বলে জানা যায়। মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন-প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ধর্ষণের বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন