মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফন্ট সাইজ:

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এন-৭ প্রকল্পের আওতায় মাগুরা সড়ক ও জনপথ বিভাগের আনুষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ঢাকা-মাগুরা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেনÑ পুুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান প্রমুখ। এ প্রকল্পের আওতায় মাগুরা সড়ক বিভাগ আগামী ৫ বছরের মধ্যে ৭ হাজার ৩০০টি বৃক্ষরোপণ করবে। প্রথম পর্যায়ে আগামী ১ বছরে জেলায় ১৫০০টি বৃক্ষরোপণ করবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন