‘নিজ ক্যাম্পাস পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম-২০২৬’। বুধবার সকাল ৯ ঘটিকায় ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম-২০২৬’ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. জসিম উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম-২০২৬’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার প্রতিফলন। ক্যাম্পাস থেকে শুরু হোক পরিচ্ছন্নতার আন্দোলন। একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ক্যাম্পাস শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করে, শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, বিভিন্ন অনুষদীয় ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধানসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে ভিসি ড. আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১০টি পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করেন।
সিকৃবিতে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
সিকৃবি প্রতিনিধি
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
